শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে যুবকদের শক্তি কাজে লাগাতে হবে —— জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ 

reporter / ৪৬৪ ভিউ
আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক  অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, মার্চ মাস আমাদের জন্যে গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসটি আমরা অনেক সুন্দরভাবে উদযাপন করছি। মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেছেন। ইতিমধ্যে বক্তারা সরকারে উন্নয়ন নিয়ে অনেক বক্তব্য রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ উন্নয়নে শিখরে পৌঁছে যাচ্ছে।
জেলা প্রশাসক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে যুবকদের শক্তি কাজে লাগাতে হবে। দেশ প্রেমিক হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। রাতারাতি কিছু হতে চাইলে তা খারাপের দিকে চলে যায়। রাতারাতি কিছু হওয়া যায় না। পরিশ্রম করতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে। স্ব-স্ব স্থান থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে। সঠিক ভাবে মানুষের সেবা করতে হবে।
৭ দিনব্যাপী অনুষ্ঠানে নিরলশভাবে সহযোগিতা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। তিনি বলেন, বাঙ্গালী জাতির একটি গুরুত্বপূর্ণ মাস। সবদিক দিয়েই মার্চ মাসটি গুরুত্বপূর্ণ। আমাদের দেশ কোথার থেকে কোথায় গিয়েছে এটা প্রায় সবাই জানে। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুৎ এর উদ্বোধন করেছেন। একসময় হারিকেন দিয়ে পড়াশুনা করতাম আর সেই অবস্থা থেকে আমরা এখন বিদ্যুৎের মাধ্যমে পড়াশুনা করি। একসময় ডিম এনে চার ভাগ করে খেতাম কিন্তু সেই অবস্থা থেকে আমরা উন্নয়নের দোড় গোঁড়ায় পৌঁছে গেছি। আমাদের আরো সামনে এগুতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,  এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া প্রমূখ।
সাংবাদিক এমআর ইসলাম বাবুর প‌রিচালনায় আলোচনা সভা শেষে ৭ দিনব্যাপী মেলায় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলকে মূল্যায়ন করা হয় এবং মূল্যায়িত স্টলদাতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর