শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মুহাম্মদ (সাঃ) এঁর শান নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুরে জমইয়াতে হিযবুল্লাহর মানববন্ধন

reporter / ৩৬০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) সম্পর্কে অশালীন মন্তব্যকারী বিজেপি নেতাকে শুধু বহিষ্কার করলেই হবে না উগ্রবাদী দুইজনকে অনতিবিলম্বে আইনের আওতায় আসতে হবে। সেইসাথে বাংলাদেশ সরকারকে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। কটূক্তির প্রতিবাদে মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশে কার্পণ্য না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জমইয়াতে হিযবুল্লাহ নেতৃবৃন্দে। অন্যথায় বাংলাদেশ মুসলিম বিশ্বে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতে পারে। ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক অসম্মান ও কটূক্তির প্রতিবাদে সোমবার (১৩ জুন) সারাদেশে ন্যায় চাঁদপুরেও জমইয়াতে হিযবুল্লাহ  মানববন্ধন কর্মসূচি পালন করছে। ওই কর্মসূচিতে নেতৃবৃন্দ জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনা এবং ভারতীয় পণ্য বর্জনের দাবি জানিয়েছেন। সে সাথে বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারের কাছে বিজেপি ২ নেতার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। সংগঠনের জেলা নেতৃবৃন্দ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন এর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর পৌঁছে দেওয়ার জন্য এ স্মারকলিপি তুলে দেন।
জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল হাসান মুহাম্মদ সাইফুল্লাহ,  গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রফেসর মোঃ আল আমিন, সংগঠনের  শহর শাখার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, হাজিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মকবুল হোসেন, আইম্মায়ে হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোশারফ হোসাইন, সংগঠনের চাঁদপুর শহর শাখার সভাপতি মাওঃ আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মুফতি মোঃ মহিউদ্দিন  জাফরী, যুব হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওঃ মোঃ তাজুল ইসলাম ও মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল মান্নান, ছাত্র হিযবুল্লাহর ছারছীনা মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মাওঃ মোঃ আল আমিন, ছাত্র হিযবুল্লাহর জেলা কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
সংগঠনের চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর দীনিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মহিবুর রহমান মহিবুল্লাহ। নাতে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ মাহবুবুল আলম। মিলাদে মোস্তফা ও মিলাদ কিয়াম পরিচালনা করেন জুলফিকার হামদ নাত গজল পরিবেশক দলের সদস্যবৃন্দ। পরে অনুষ্ঠানের সভাপতির মুনাজাতের মাধ্যমে এ মানববন্ধনের কর্মসূচি সমাপ্তি হয়।
মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ যুব ও ছাত্র হিযবুল্লাহ এবং আইম্মায়ে হিযবুল্লাহর সহ ছারছীনা দরবারের ভক্তবৃন্দ, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নবীপ্রেমিকগণ।


এই বিভাগের আরও খবর