শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মেঘনায় মা ইলিশ শিকার, ৩৯ জেলে আটক।। এরমধ্যে ২২ জনকে সাজা প্রদান 

reporter / ৩৯৭ ভিউ
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করার অপরাধে নৌ-পুলিশ ৩৯ জেলেকে আটক, ১২টি মাছ ধরার নৌকা, ১ কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জালজব্দ ও ১শ’৪২ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
পুলিশ কর্তৃক আটক ৩৯ জেলেদের মধ্যে ২২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালতে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে প্রেরন করার আদেশ দেন ।
এ সময় ৪ জন বাক প্রতিবন্ধী কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। অন্যবাকী ১৩ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান ।
নৌ-অঞ্চল চাঁদপুরের নৌ থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মা ইলিশ মাছ রক্ষায় শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ ঘণ্টায় চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ সাড়শি অভিযান করে ১ কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ১৪২ কেজি মা ইলিশ জব্দ ও ৩৯ জন জেলেকে আটক করে। অভিযানে আটক ৪ কিশোর প্রতিবন্ধী জেলেকে কিশোর আইনে ভবিষ্যতের জন্য সতর্ক করে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর