শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রেলওয়ে গেইটম্যানের অসতর্কতায় অল্পের জন্যে থেকে রক্ষা পেল সাগরিকা এক্সপ্রেস

reporter / ২৭২ ভিউ
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ রেলওয়ে গেইটম্যানের অসতর্কতায় অল্পের জন্যে বড়ধরনের দুর্ঘটনা  থেকে রক্ষা পেলচট্রগ্রাম থেকে ছেরেআসা সাগরিকা এক্সপ্রেস জানাযায়, ট্রেন চলা অবস্থায় চাঁদপুর শহরের মাতৃপীঠ স্কুল মোড়-ছায়াবানী-নতুনবাজার ব্যস্ততম সড়কের একটি রেলগেট খোলা থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো। রোববার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ছায়াবানী রেলগেটে এই ঘটনা ঘটে। অল্পের জন্যে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুর বড় স্টেশনগামী সাগরিকা এক্সপ্রেস। এ সময় ট্রেনটি মিশনরোড পার হয়ে রেলগেটের কাছাকাছি আসার সময় গেট খোলা পেয়ে প্রায় অর্ধশত যানবাহন ও বহু পথচারীর জটলা রেলগেট চত্বরে। ট্রেন আসছে দেখে গেট এলাকায় লোকজন চিৎকার শুরু করেন।ঘটনার প্রত্যক্ষদর্শী চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী তাঁর ফেসবুক পেজে লিখেন ট্রেন চালকের বুদ্ধিমত্তার কারনে সাগরিকা থেকে রক্ষা পেল পথচারীরা। ২২ মে সকাল ৭টা ৪০ মিনিটে সাগরিকা ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি ১২টা ৩০ মিনিটে ছায়াবানিস্থ রেল গেইটের কাছাকাছি আসলে চালক দেখতে পায় রেল লাইনের দুই পাশের গেইট খোলা এবং পথচারীরা চলাচল করছে। চালক বুদ্ধি করে সতর্কতার উদ্দেশ্যে জোরে হুইসেল বাজায়। হঠাৎ হুইসেল শুনে পথচারীরা আতঙ্কিত হয়ে দ্রুত সটকে পড়ে। এক ফল ব্যবসায়ী জানায়, গেইটের কাছাকাছি দূরত্বে ট্রেনটি হুইসেল দিলে তিনি দোকান থেকে লাফ দিয়ে নেমে গেইটের মাঝ বরাবর এসে তার দুই হাত দুই দিকে মেলে ধরে পথচারীদের চলাচলের গতিরোধ করার চেষ্টা করে।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন মাস্টার মোঃ সোয়াইবুল সিকদার বলেন, সেখানকার গেইটকিপার জানিয়েছে সাগরিকা ট্রেন আসতেই ওই রেলগেটের দুই পার্শ্বে যানজট লেগে যায়। গেট কিপার রেলগেট বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করে। পরে ফ্লাগ উড়িয়ে চালককে সিগনাল দিয়ে সাবধানতার সাথে সাগরিকা ট্রেনটি ওই স্থানটি পার করা হয়।


এই বিভাগের আরও খবর