শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন আয়োজিত ১ জুলাই বেকিং, কুকিং এবং ডেজার্ট আইটেমের ওয়ার্কশপ

reporter / ২৭৮ ভিউ
আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের পিছিয়ে পরা নারীদের এগিয়ে নিতে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় লবী রহমান’স কুকিং ফাউন্ডেশন আয়োজিত চমৎকার একটি বেকিং, কুকিং  এবং ডেজার্ট আইটেমের ওয়ার্কশপ হতে যাচ্ছে।

শুক্রবার (০১ জুলাই) চাঁদপুর রোটারি ক্লাব এ দিনব্যাপী এ ওয়ার্কশপের আয়োজন করা হবে বলে গণমাধ্যমে জানান লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই।

তিনি জানান, নারীদের ভালো কিছু দেয়ার অপেক্ষায় লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন। দেশ বরণ্যেরা এ ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন। এরমাধ্যমে চাঁদপুরের নারীদের আরও উপকার হবে। নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তাই আমি বলবো চাঁদপুরের নারীরা রেজিষ্টেশনের মাধ্যমে যেন এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

শারমিন আক্তার জুঁই আরো জানান, বেকিং, কুকিং  এবং ডেজার্ট আইটেমের ওয়ার্কশপ এ দেশবরেণ্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ দিবেন টনি খান (মাস্টার শেইফ), লবি রহমান (সেলিব্রিটি শেইফ), পলিন ডি রোজিও, নয়না আফরোজ, সিরাজুম মুনিরা, সুলাতানা কবিরসহ আরো অনেকে।

রেজিস্ট্রেশনের জন্যে যোগাযোগ করা যাবেঃ
লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার এর জয়েন্ট সেক্রেটারি, নীলা রহমান (০১৯৭৫১৭৪৬৬১), ট্রেজারার তানজিলাল রহমান জুম্মি (০১৯৪০৪৬৭০৬৯), সদস্য আমেনা বারী মৌসুমী (০১৯২৬১৪৬২৩৩), সদস্য রাইয়ানা কাউসার (০১৬৮৫০৫৬১৪২), সদস্য নুহা তাসনিম (০১৭৪১০৪৭০২৪)।


এই বিভাগের আরও খবর