শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে ……ওসি মোহাম্মদ মহিউদ্দিন

reporter / ৩৩০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। এবছর উপজেলায় মোট ৩৬টি পূজা মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় উৎসব উদযাপনে সমাজের সকলের সহযোগিতাও কাম্য বলে মনে করেন তিনি।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, প্রতিটি মন্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। মন্ডপের নিরাপত্তার জন্য আনসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও মন্দির কমিটিার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক, সামাজিক সম্প্রীতি কমিটি, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশ ও ৮টি মোবাইল টিম কাজ করবে। প্রতিটি মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর