শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শাহরাস্তিতে গণধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রঘুরামপুর গ্রামের মো. মেহেদী হাসান (২৪) ও তার বন্ধু যাদবপুর গ্রামের আবু সালেহ (২৩)। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।তিনি বলেন, ধর্ষণের শিকার তরুণী কুমিল্লার মনােহরগঞ্জ উপজেলার বাসিন্দা। ২ মাস আগে ধর্ষক মাে. মেহেদী হাসানের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সূত্র ধরে গত ২৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেমিক মেহেদী হাসান তাকে যাদবপুর গ্রামের একটি ব্রিজের পাশে আসতে বলে। সেখানে গেলে তার প্রেমিক মেহেদী হাসান ও তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে এবং নগ্ন ছবি ধারণ করে।৮ এপ্রিল ২য় আসামি আবু সালেহ ভুক্তভোগীর মাকে ফোন দিয়ে নগ্ন ছবির ভয় দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে রোববার সন্ধ্যায় ভুক্তভোগী নিজে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি দ্বীন ইসলামকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।


এই বিভাগের আরও খবর