শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্টিত

reporter / ৩৪৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ দীর্ঘ প্রায় দেড় যুগের ও অধিক সময় পর যেন প্রাণ ফিরে পেল চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌরসভার ছাত্রলীগ নেতাকর্মীরা। আনন্দ আর উৎসবের আমেজে সোমবার, ১৪ নভেম্বর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মেহের ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় মাঠটি ছিল লোকে লোকারণ্য।
সকাল গড়িয়ে দুপুর আসার সাথে সাথেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিকের ও অধিক নেতাকর্মীরা জড়ো হতে থাকেন মেহের ডিগ্রী কলেজে। সেখানে সকল পদপ্রত্যাশীরা মিলিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দামের ছবি,ফেস্টুন,ব্যানার ও প্লেকার্ড নিয়ে হাজির হন সভাস্থলে হাজির হোন।
সভায় প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র হাজী আঃ লতিফসহ  স্থানীয় নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানসহ চাঁদপুরের ছাত্রলীগের জেলা কমিটির একাধিক সদস্য।
এটি ছিল নেতাকর্মীদের বহুল কাঙ্খিত সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশীদের ব্যানার-পোস্টার এবং অনুসারী নেতাকর্মীদের নিয়ে শোডাউনে ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফেরার পাশাপাশি চাঙ্গা হয়ে উঠেছে ক্যাম্পাস ও উপজেলা ও পৌরসভার রাজনীতিও। শীর্ষ দুই পদে কারা আসছেন এনিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।


এই বিভাগের আরও খবর