শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে বন্ধুর কাছে এসে যুবকের আত্মহত্যা

reporter / ৪৫৫ ভিউ
আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২

শাহপরান সৈকতঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বন্ধুর কাছে এসে আত্মহত্যা করেছে বাল্যবন্ধু চট্টগ্রামের মোখতার হোসেন। ব্যবসায়িক ও পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি পৌর এলাকার উত্তর ঠাকুর বাজারে অবস্থিত নাজাতুল উম্মাহ ইসলামীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা দ্বীন মোহাম্মদের বন্ধু ও সহপাঠী চট্টগ্রামের পাচলাইশ এলাকার ওয়ালা মোহাম্মদ এর ছেলে মোঃ মোখতার হোসেন শুক্রবার সন্ধ্যায় তার বন্ধু দ্বীন মোহাম্মদের কাছে আসেন। দ্বীন মোহাম্মদ তার বন্ধুকে পেয়ে তাকে মাদ্রাসার অফিস কক্ষে থাকতে দেন। রাত সাড়ে ১০ টায় দ্বীন মোহাম্মদ বন্ধুকে রেখে মাদ্রাসার পাশে তার বাসায় চলে যান। সকালে দ্বীন মোহাম্মদ মাদ্রাসায় এসে অফিস কক্ষের দরজা বন্ধ পেয়ে তার বন্ধুকে ডাকতে শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তিনি স্থানীয় পৌর কাউন্সিলর জয়নাল আবেদীনকে অবহিত করেন। জয়নাল আবেদীন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে শাহরাস্তি থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অফিস কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার গ্রিলে গলায় ফাঁস দেয়া অবস্থায় মোখতারের মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ময়নাতদন্তে জন্য মৃতদেহ চাঁদপুর প্রেরণ করেছে।
মাদ্রাসার এক কর্মচারী নজরুল ইসলাম জানান, মোখতার হোসেন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা শুনেছেন। এছাড়াও তিনি কিছুটা পারিবারিক সমস্যার ভুগছেন।


এই বিভাগের আরও খবর