শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে মরহুম মোঃ শফিকুল ইসলাম চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের বাসিন্দা মরহুম মোঃ শফিকুল ইসলাম চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হয়ছে। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা সাড়ে বার ঘটিকায় এই কুলখানি মরহমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। কুলখানি উপলক্ষে কোরআন খতম, মিলাদ, কবর যিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহন করেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দীন গাজী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খাঁন, শাহরাস্তি উপজেলার হিন্দু,বৈদ্য ও খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুবাস চন্দ্র মাধু, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন তুষার,শফিউল আলম স্বপন,রফিকুল ইসলাম মিয়াজী, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুদ্দীন পাটওয়ারী টুলিপ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রশিদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আবদুর রাজ্জাক, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম পাটওয়ারী, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন সহ মরহুমের পারিবারিক বন্ধু-শুভার্থী সহ তার নিজ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের হযরত শাহরাস্তি বোগদাদি (রাঃ) মাজার সংলগ্ন মিয়া বাড়ির বাসিন্দা ছিলেন, মরহুম মোঃ শফিকুল ইসলাম চৌধুরী।  তিনি বিগত ২২ জানুয়ারি (রবিবার) সকাল ৯ঃ১০টায় বার্ধক্য জনিত বিভিন্ন রোগভোগ শেষে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঐদিন বাদ মাগরিব ঐতিহাসিক শ্রীপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে শাহারাস্তি বোগদাদী (রাঃ) মাজার শরীফ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।


এই বিভাগের আরও খবর