শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তির চিতোষী পূর্ব ইউপি’র ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ মোশারেফ হোসেন মানিক বিজয়ী

reporter / ৪০৪ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনে মোঃ মোশারেফ হোসেন মানিক (টিউবওয়েল প্রতীক) বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। বুধবার বিকালে ইভিএমের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সাধারন সদস্য পদে মো. মোশারেফ হোসেন মানিক (টেউবওয়েল) ৬শ’২৯ভোট পেয়ে বিজয়ী লাভ করেন।
অন্য দিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আলম (মোরগ) পেয়েছেন ৪শ’৮৫ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কফিল উদ্দিন (ফুটবল) ৯৯ ভোট পেয়েছেন।
উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৭শ ০৯ ভোট। নির্বাচন প্রিজাইডিং অফিসার উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম জানান সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগ করেছে। এ উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কাশেম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রয়োগ করেছে। এ উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা ভাবে ইভিএমে ভোট গ্রহণ হয়।
উল্লেখ্য, চিতোষী পূর্ব ২ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ রমিজ উদ্দিন মৃত্যুবরন করলে আসনটি শূন্য ঘোষনা করা হয়।
নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  আবদুল মান্নান।
এদিকে বিজয়ী প্রার্থী মোঃ মোশারেফ হোসেন মানিক জানান, গত ৫ বছর যাবত আমি এ ওয়ার্ডের সদস্য ছিলাম। তখন আমি এই এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছি। যার ফলশ্রুতিতে আমাকে এ ওয়ার্ডের লোকজন বিপুল ভোটে বিজয়ী করে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এ বিজয় কালোচোঁ,ঘড়িমন্ডল, সালেঙ্গা ও চকবস্তার বাসীর।


এই বিভাগের আরও খবর