শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তির শিক্ষক গোলাম সারওয়ার পেলেন গ্রামীণফোন-এটুআইয়ের সম্মাননা

reporter / ৩৫৮ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ করোণাকালীন সময়ে দেশের শিক্ষকদের জন্য তৈরি অনলাইন প্ল্যাটফর্ম এটুআই এর ‘শিক্ষক বাতায়ন’ শিক্ষকদের অনলাইন শিক্ষা কার্যক্রমসহ শিক্ষকদের প্রযুক্তির ব্যবহার ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়ে এটুআই ও গ্রামীণফোন যৌথভাবে কাজ করছে।
তথ্যপ্রযুক্তি বিভাগের অধীনে অ্যাকসেস টু ইনোভেট- এটুআই ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে চট্রগ্রাম বিভাগের সক্রিয় জেলা আইসিটি৪ই অ্যাম্বাসেডর শিক্ষকদের সম্মাননা দেয়া হয়েছে।
‘শিক্ষক সম্মাননা ২০২২: ব্লেন্ডেড শিক্ষায় ডিজিটাল এক্সেস ও শিক্ষকের সক্ষমতা’ নামে গত শনিবার এ আয়োজন হয়।
এরই মধ্যে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষকদের পাঠদান পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারের ব্যবধান কমে এসেছে। করোনাকালীন সময়ে শিক্ষকরা বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এমনকি প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনলাইন স্কুল চালু করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
উপজেলায় পুরস্কার পাওয়া মেহার উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক গোলাম সারওয়ার বলেন, ‘আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না আসতে পারার কারণে তাদের পড়াশোনা বা ক্যারিয়ারের দৌড়ে পিছিয়ে যাবে, এটি মেনে নেয়া কঠিন ছিল। তাই যেটুকু সুযোগ হাতে ছিল, তাকে কাজে লাগিয়ে চেষ্টা করেছি সরকারের নির্দেশনা ও পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার। গ্রামীণফোন ও এটুআইয়ের কাছ থেকে সম্মাননা পেয়ে আমি অত্যন্ত গর্বিত।’


এই বিভাগের আরও খবর