শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তি উপজেলার নতুন নির্বাহী অফিসার হুমায়ন রশিদের সাথে অপরূপা নাট্যগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়

reporter / ৪১৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ 
শাহরাস্তি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ন রশিদ এর সাথে  ১৩ এপ্রিল শুভেচ্ছা বিনিময় করেন সরকারি নিবন্ধন কৃত সংগঠন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল,  অর্থ সম্পাদক খোরশেদ আলম পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক কবি ফারজানা মুন্নী প্রমুখ।
শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান  মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় টেলিফোনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ন রশিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  উপজেলা নির্বাহী অফিসার তার পক্ষ থেকেও ধন্যবাদ জানান এবং শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এর যেকোনো আয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গত ১১ এপ্রিল শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান  করেছেন মোঃ হুমায়ন রশিদ।
গ্রামের বাড়ি কুমিল্লা বড়ুয়া উপজেলায়।
শুভেচ্ছা বিনিময় শেষে  স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর প্রকাশিত প্রবাসী ভাবনা বইটি শুভেচ্ছা উপহার হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেয়া হয়।
নাটক হোক অসুন্দরের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ এই স্লোগান কে সামনে রেখে ১৯৯৬ সাল থেকে  শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন সুস্থ ধারার  সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর