শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় চাঁদপুরে যুবদলের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

reporter / ২৪৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মুহাম্মদ বাদশা ভূঁইয়াঃ অসুস্থ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় সদর ও পৌর যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার  বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন,আপনারা সবাই আমাদের চাঁদপুর হাইমচরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন।যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠে। এছাড়াও আমাদের যেসব নেতাকর্মী অসুস্থ রয়েছে তাদের জন্যও দোয়া করবেন।আমাদের নেতাকর্মীদের মনে একটা কথা থাকতে পারে আন্দোলন কর্মসূচি কমে গেল কেন।আসলে কমে যায়নি।আগামী মাস থেকে আবার শুরু হবে।এবং সেই আন্দোলনই শেখ হাসিনার পতন ঘটাবে।আওয়ামীলীগ জিয়াউর রহমানকে খুনি বলে।অথচ শেখ মুজিবকে হত্যা করেছে আওয়ামী লীগের লোক।
এসময় উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ,  সাংগাঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম নজু,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদার,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অ্যাড. হাফেজ জাবির হোসেন।


এই বিভাগের আরও খবর