শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

সদরের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় চাঁদপুর  জেলা পরিষদ।

reporter / ২৯৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তায় দীর্ঘদিন যাবৎ জেলা পরিষদের সরকারি ভূমির উপর অবৈধভাবে নির্মিত দোকানসহ স্থাপনা অভিযানের মাধ্যমে উচ্ছেদ করে প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, সচিব মিজানুর রহমানসহ পুরো জেলা পরিষদ।
১৬ মে সোমবার দিনব্যাপী অবৈধ দখলদারদের তোপের মুখে অত্যান্ত সাহসিকতার সাথে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, এই উচ্ছেদ অভিযানে অবৈধভাবে দখলকৃত ২২০ ফুট জায়গায় গড়ে উঠা ১৬ টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযোগ ছিলো হরিনা ঘাট-ভাটিয়ালপুর সড়কের পাশে এসব ভূমি দীর্ঘদিন অবৈধ দখলদাররা দোকান-পাট উঠিয়ে ভোগদখল করে আসছিলো। কিন্ত সরকারের বিধি মোতাবেক তাদেরকে সতর্ক করা সত্ত্বেও জেলা পরিষদ থেকে কোনরূপ লিজ গ্রহন করেনি। যেজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এদিনে অভিযানে অংশ নেয় চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল চৌধুরী,চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর সদরের ভূমি অফিসের কানুনগো মোঃ খাদেমুল ইসলাম,জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমসহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর