শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সরকারি অনুদান পেল চাঁদপুরের ২০ সংস্কৃতিসেবী

reporter / ৩২৬ ভিউ
আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নতুন প্রজন্মকে নির্দিষ্ট সময় নিয়ে সংস্কৃতি চর্চার মধ্যে রাখতে হবে

—-জেলা প্রশাসক কামরুল হাসান

নিজস্ব প্রতিবেদকঃ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় হতে মঞ্জুরীকৃত এককালীন অনুদান হিসেবে চাঁদপুর সদর উপজেলার ২০ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে ১৫ হাজার ৬ শ’ টাকা করে ৩ লাখ ১২ হাজার টাকার চেক বিতরণ হয়েছে।
রোববার ৭ আগস্ট সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক বলেন,‘দেশের নাগরিক হিসেবে আমরা সরকারের অংশ। তাই কোননা কোনভাবে আমরা নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করছি। সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে হবে। ’
নতুন প্রজন্মকে নির্দিষ্ট সময় নিয়ে সংস্কৃতি চর্চার মধ্যে রাখতে হবে। যাতে করে তাদের কোন চারিত্রিক অবক্ষায় না ঘটে।
তিনি বলেন,‘ছোট বেলায় আমরা অনেক খেলার সুযোগ পেয়েছি। কিন্তু এখন খেলাধুলার স্থান সংকোচ হয়ে আসছে। নদীগুলো ছোট হয়ে আসছে। খাল-বিল জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। যেহেতু খেলা-ধুলার স্থান সংকুচিত হয়ে আসছে। তাই নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চার মধ্যে রাখতে হবে। কারণ সংস্কৃতি চর্চার জন্য মাঠ প্রয়োজন। এ কাজটি করতে পারলে আমরা নতুন প্রজন্মকে সঠিক পথে রাখতে পারব।’
অনুষ্ঠান সঞ্চলানায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইমতিয়াজ হোসেন।
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদা হাসানসহ সাংষ্কৃতিক ব্যাক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর