শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

সাংবাদিক ইকরাম চৌধুরী’র মৃত্যু বার্ষিকীতে ফরিদগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত

reporter / ৫৩৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

জাহিদুল ইসলাম ফাহিম : দৈনিক চাঁদপুর দর্পণ’র প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাব’র সাবেক সভাপতি ইকরাম চৌধুরী’র ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব’র সভাপতি মামুনুর রশীদ পাঠান’র সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। এ সময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সাংবাদিকতার মতো একটি মহান পেশার জায়গায় থেকে মানুষের উপকারে নিজেকে আত্মনিয়োগ করা যায়, প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরী’র আদর্শিক দিক গুলো অনুসরণ করে সামনের পথ চলতে পারলেই একজন সফল সংবাদকর্মী হওয়া সম্ভব হবে। ইকরাম ভাইয়ের ভালো গুণগুলোর জন্য ওনাকে যে আজ স্মরণ করা হচ্ছে তার জন্য দোয়ার আয়োজন করা হচ্ছে এটি একজন মানুষের জীবনে অনেক বড় পাওয়া। সরকারি চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতার মতো মহান পেশাকে বেচে নিয়ে নিজেকে সমাজের কল্যাণে আত্মনিয়োগ করেছেন, এটি অত্যন্ত সাহসী পদক্ষেপ, যা সবার পক্ষে সম্ভব নয়। ওনার কর্মের মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রেসক্লাব’র সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মো.মহিউদ্দিন, আমান উল্যা আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস ছোবহান লিটন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর দর্পন’র ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজী মমিন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা মসজিদের পেস ইমাম মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরি পদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সহ-সভাপতি মশিউর রহমান, সহ সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, অর্থ সম্পাদক আক্তার হোসাইন, কার্য-নির্বাহী সদস্য শিমুল হাসান ও প্রেসক্লাব’র সদস্য মেহেদী হাসান, আব্দুল কাদের, মামুন হোসাইন, ফাহাদ হোসেনসহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর