শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সাংবাদিক রাখি সাহা আর বেঁচে নেই

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

রিয়ন দেঃ  চাঁদপুরের পুরানবাজারের মাছবাজার এলাকার  বাসিন্দা, দৈনিক চাঁদপুর প্রবাহের সাবেক রিপোর্টার এবং ঢাকায় কর্মরত একুশে টেলিভিশনের সাবেক স্টাফ রিপোর্টার সাংবাদিক রাখি সাহা আর বেঁচে নেই।
১১ আগস্ট বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে স্ট্রোক করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে সন্তানসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
রাখি সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।
এক সাংবাদিক রাখি সাহার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা সাংবাদিক ক্লাবের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী বলেন,পুরুষ শাসিত এই সমাজে রাখি সাহা একজন নারী সাংবাদিক হিসাবে নিজেকে দাঁড় করাতে গিয়ে পদে পদে বাঁধার সম্মুখন হয়েও থেমে যায়নি। দৈনিক চাঁদপুর প্রবাহ, আমার চাঁদপুর এবং পরে একুশে টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছিলেন।
তিনি আরও বলেন, রাখি সাহা বঙ্গজের সংগীত শিল্পী হিসেবেও পরিচিতি অর্জন করেছিলো। এমনকি তার ছেলেসহ গান গাইতো। বর্তমানে রাখি সাহার ছেলেটিও নামকরা তবলা বাদক হয়ে উঠছে। গান গায়।  তাকে নিয়ে রাখি সাহার যুদ্ধের শেষ ছিলো না। ওপারে যাতে রাখি ভালো থাকে এই দোয়া রইলো এবং রাখির ছেলের জন্য রইলো আশীর্বাদ।


এই বিভাগের আরও খবর