শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সারাদেশে মেধা তালিকায় ৭ম ধানুয়া ফাযিল মাদ্রাসার জাহিদুল ইসলাম

reporter / ৩২৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধি: 
সদ্য ঘোষিত ফাযিল (স্নাতক) পাস পরীক্ষা ২০২০-এর বৃত্তির ফলাফলে সারাদেশে ট্যালেন্টপুলে ৭ম স্থান অধিকার করেছেন ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী শতবর্ষী প্রতিষ্ঠান ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী জাহিদুল ইসলাম। এর আগে সেপ্টেম্বর মাসে ঘোষিত ফাযিল পরীক্ষায় জাহিদুল ইসলাম গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ অনার্স বিভাগের চতুর্থ বর্ষে এবং কামিলে তাফসির বিভাগে অধ্যয়ন করছেন।
জাহিদুল ইসলাম ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার প্রয়াত অধ্যক্ষ এবং জমিয়াতুল মোদার্রেছীনের ফরিদগঞ্জ উপজেলার সাবেক সেক্রেটারি শরীফ মোঃ তাজাম্মল হোসেন মজুমদার রহ. এর তৃতীয় পুত্র এবং কবি ও সাংবাদিক কে এম নজরুল ইসলামের ছোটভাই। তিনি ইসলামী ছাত্রসেনা ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক, চান্দ্রা দরবার শরীফের কেন্দ্রীয় আঞ্জুমানে এশায়াতে সাইফিয়া কমিটির প্রচার সম্পাদক এবং ‘শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষা’ ফরিদগঞ্জ জোনের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
এছাড়া তিনি অষ্টম শ্রেণীর (জেডিসি) পরীক্ষায় গোল্ডেন এ প্লাস এবং দাখিল ও আলিম পরীক্ষায়ও কৃতিত্বের সহিত পাশ করেছেন। ফাযিলে এমন অভূতপূর্ব ফলাফলের জন্য জাহিদুল ইসলাম কৃতজ্ঞতা জানিয়েছেন মহান স্রষ্টার প্রতি। তিনি ভবিষ্যতে বড় হয়ে ইলমে দ্বীনের পাশাপাশি কোরআন সুন্নাহর খিদমাহ করতে চান। দাঈ হিসেবে দ্বীনের বাণী পৌঁছে দিতে চান। ভবিষ্যতে আরবি বিখ্যাত প্রাচীন দূর্লভ কিতাবগুলোর অনুবাদ করে সঠিক আকিদার খেদমত করতে চান। এজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর