শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সাহিত্য মঞ্চের আয়োজনে বই বিষয়ক আড্ডা ‘পাঠচক্র’ অনুষ্ঠিত

reporter / ৩৭০ ভিউ
আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ১০জুন শুক্রবার শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয় বই বিষয়ক আড্ডা ‘পাঠচক্র’। সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সামিয়া আলমের উপস্থাপনায় পাঠচক্রে বিভিন্ন লেখক, সংগঠক ও পাঠক অংশ নিয়ে বই আলোচনায় সরব হয়ে ওঠেন। বই আলোচনায় অংশ নেন কবি, প্রাবন্ধিক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি কবি সামীম আহমেদ খান, কবি ইকবাল পারভেজ, কবি ও প্রাবন্ধিক মুহম্মদ ফরিদ হাসান, কবি ও সম্পাদক দন্ত্যন ইসলাম, কবি খোরশেদ আলম বিপ্লব, কবি আরিফুল ইসলাম শান্ত, কবি নিঝুম খান, কবি ও গল্পকার ইয়াছিন দেওয়ান, কবি আলআমিন মিয়াজী, কবি ফারজানা মুন্নি, মাহবুব আলম, নুসরাত জাহান, আবৃত্তিশিল্পী নুরুন্নাহার নিশি,আহসান আরিফ নিলয়, অনুবাদক সাদ আল-আমিন, সালমা আক্তার পিংকি, জান্নাত আক্তার সাথী, সুবাস মজুমদার, নজীর মিয়াজী অপু প্রমুখ। আলোচকগণ বই আলোচনার পাশাপাশি এই আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন এবং বই আলোচনা বিষয়ক এই পাঠচক্রটি অব্যাহত রাখার অনুরোধ করেন। তারা বলেন, এই আলোচনাটি অব্যাহত রাখলে বইয়ের ব্যাপারে আগ্রহ সৃষ্টির পাশাপাশি মননশীল পাঠক ও বক্তা তৈরিতে ভূমিকা রাখবে। আলোচনায় অংশ নিয়ে আলোচকগণ রবীন্দ্রনাথের শেষের কবিতা, আলবেয়ার কাম্যুর আউটসাইডার, আলেকজান্ডার বেলায়েভের অ্যাম্পিবিয়ান ম্যান, শরৎচন্দ্রের পথের দাবী, দত্তা, বুলবুল সারওয়ারের ঝিলাম নদীর দেশ, মাইনুল ইসলাম মানিকের হিরণ্ময় বানপ্রস্থ, মুহম্মদ ফরিদ হাসানের অন্য শহরের গল্প, পলাশ মজুমদারের জনৈক বিনিয়োগকারীর আত্মহত্যা প্রসঙ্গে, পাভেল আল ইমরানের সুভাইটিস গ্যালাতিয়া, আয়াত আলী পাটোয়ারীর বঙ্গবন্ধু বিষয়ক কাব্যগ্রন্থ, দন্ত্যন ইসলামের ছড়াগ্রন্থসহ প্রায় ত্রিশটির মতো গ্রন্থ নিয়ে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেন।


এই বিভাগের আরও খবর