শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হঠাৎ লঞ্চের ভাড়া বৃদ্ধি করায় চাঁদপুরে যাত্রীরা বিপাকে

reporter / ৩৫৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
 গত এক সপ্তাহের বেশী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এরপর লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয় আলোচনা চলছিল। আজ হঠাৎ করে লঞ্চের ভাড়া ৩০ ভাগ বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে লঞ্চের সাধারণ যাত্রীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম লঞ্চঘাট চাঁদপুর। বিলাস বহুল লঞ্চগুলোতে প্রতিদিন চাঁদপুরসহ আশাপাশের বেশ কয়েক জেলার মানুষ এই ঘাট দিয়ে ঢাকা-চাঁদপুর চলাচল করেন। বিশেষ করে ট্রেনে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলে যাওয়া যাত্রীদেরও রুট এটি।
চাঁদপর বন্দর ও পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, চাঁদপুর-ঢাকার মধ্যে দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। প্রথম ১শ’ কিলোমিটারের মধ্যে ৩০শতাংশ ভাড়া বৃদ্ধির ফলে এখন ২.৩০টাকার সাথে .৭০ টাকা যোগ হয়ে প্রতি কিলোমিটার ভাড়া দাঁড়িয়েছে ৩টাকা। চাঁদপুর-ঢাকার মধ্যে পূর্বে ডেকের ভাড়া ছিলো ১৫০টাকা। আজ থেকে ৩০ শতাংশ ৫০ টাকা বাড়িয়ে ভাড়া নেয়া হচ্ছে ২০০ টাকা।
প্রতিদিন চাঁদপুর-ঢাকার মধ্যে বিলাসবহুল লঞ্চ চলাচল করে ২৪টি, চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে ১৪টি এবং দক্ষিণাঞ্চ ও শরীয়তপুরের মধ্যে ৮টি লঞ্চ চলাচল করে। এসব এলাকার লোকজন ভাড়া বৃদ্ধির কোন ধরণের নোটিশ কিংবা ঘোষণা পায়নি।
গত মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর থেকে লঞ্চ ভাড়া বৃদ্ধি ঘোষণা করা হয়। তবে ঘাটে গিয়ে দেখা যায় লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা কম। ভাড়া বৃদ্ধির কারণে অনেক যাত্রীই চিন্তিত হয়ে পড়েছেন।
এমভি সোনার তরী-৩ লঞ্চঘাটে যাত্রীদের জন্য অপেক্ষমান। এটি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যায় বিকেল পৌঁনে ৪টায়। এই লঞ্চের যাত্রী রাবেয়া বেগম ও সোহানা বলেন, আমরা নীচ তলার ডেকের যাত্রী। লঞ্চ ভাড়া বাড়ানো হয়েছে জানিনা। অতিরিক্ত টাকাও নিয়ে আসেনি। লঞ্চে এসে দেখি ১৫০ টাকা ডেকের ভাড়া ২০০টাকা। এমন পরিস্থিতিতে প্রথম পড়লাম।
আরেক যাত্রী খুচরা ফল ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, জরুরি কাজে ঢাকা যেতে হচ্ছে। লঞ্চে এসে দেখি ভাড়া বেশী। সরকারের কাছে অনুরোধ আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করে যেন ভাড়া না ভাড়ানো হয়। কারণ লঞ্চ নিরাপদ বাহন হিসেবে আমরা বেশী যাতায়াত করি।
এমভি সোনার তরী ও বোগদাদিয়া-৭ লঞ্চের কেরানিদের (করণিক) সাথে কথা বললে তারা জানান, সরকারিভাবে ৩০ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। আমরা সেভাবে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছি। ঢেকের ভাড়া ২০০টাকা, প্রথম শ্রেনী এসি চেয়ার ৩৫০ টাকা, বিজনেস ক্লাস এসি চেয়ার ৪৫০ টাকা এবং নীচ তলার চেয়ার ২৭০ টাকা। সরকারি ভাড়া আরো বেশী আছে। কিন্তু আমরা কিছু কম নিচ্ছি।


এই বিভাগের আরও খবর