শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২

মোঃ আলমগীর হোসেন।।
হাইমচর উপজেলার সরদার কিংস স্পোর্টিং ক্লাবের আয়োজনে নীলকমল ওছমানী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্ট শত শত দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের মিনি ক্রিকেট টুর্নামেন্টের  ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
১২ মার্চ  শনিবার  বিকাল ৪ টায়, সরদার কিংস স্পোর্টিং ক্লাবের সভাপতি সরদার নূরে আলম জিকুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস.এম. শরীফ হোসেনের পরিচালনায়, পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস.এম আল মামুন (সুমন) তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উদ্বুদ্ধ করেন। সরদার স্পোর্টিং ক্লাব প্রতিবছর টুর্নামেন্ট আয়োজন করতে পারে তার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবলীগের সদস্য মনির হোসেন হাফেজ ছৈয়াল, নাসির উদ্দিন পেদা, সুমন খান, খোকন শাহ, বাচ্চু মিয়া কবিরাজ, সোহেল সরদার, সরদার কিংস স্পোর্টিং ক্লাবের
সহ- সভাপতি মহাসিন সরদার, উপদেষ্টা  জাকির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন সরদার প্রমুখ।
ক্রিকেট টুর্নামেন্ট খেলার পরিচালনা করেন আলমগীর হোসেন আসিফ ও এস. এম খাররুল হাসান।
ফাইনাল খেলায় গাজির বাজার স্পোর্টিং ক্লাব ও জনতা বাজার প্রেন্ডস সার্কেল অংশ নেয়। বিভিন্ন এলাকার মিনি ক্রিকেট প্রেমীরা ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। ফাইনাল খেলায় গাজীর বাজার স্পোর্টিং ক্লাব ২০ রানে জনতা বাজার প্রেন্ডস সার্কেল কে হারিয়ে বিজয় লাভ করেন।
টুর্নামেন্টের পক্ষ থেকে চেম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার প্রাইজ মানি ও রানার আপ দলকে ২০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর