শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাইমচরে ২২ পিস ইয়াবাসহ আটক ৩

reporter / ৩৪০ ভিউ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ ২ জন এবং পুলিশের উপর হামলার অভিযোগে ১ জন সহ ৩ জনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
  গত সোমবার  ৩০ মে রাতে হাইমচর থানার মাদক বিরোধী   বিশেষ অভিযান উত্তর  আলগীতে ২২ পিচ ইয়াবাসহ ২  জন কে আটক করে থানা পুলিশ।
 আটককৃত আসামীরা হলেন উত্তর আলগী ইউনিয়নে মনির হোসেন, শরীয়তপুর নিবাসী রাজিব হোসেন মিথুন  ।
 এ ব্যাপারে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন জানান গোপন সংবাদ ভিত্তিতে  উত্তর আলগী গ্রামে  মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মনির পাটওয়ারী ও রাজিব কে ২২ পিস ইয়াবাসহ   আটক করে। এসময় আটক মনিরের পরিবারের লোকজন পুলিশের হামলা ও  সরকারী কাজে  বাঁধা প্রদান করায় স্থানীয় দুদু মিয়া কে আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি এবং পুলিশের কাজে বাঁধা দেওয়া পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
 হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক জানান গতকাল হাইমচর থানার ৩ পুলিশ সদস্য ও ২ আসামী প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
মাদক মামলায় ২ জন আটক এবং পুলিশের উপর হামলার ঘটনাকে পুজি করে  একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ কে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করে বিদ্বেষ ছড়াচ্ছে।


এই বিভাগের আরও খবর