শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জ কিউসি টাওয়ারে আগুন, আহত ১০

reporter / ২৭৫ ভিউ
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে কাতার-কানাডা (কিউসি) টাওয়ারের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ারম্যানসহ কমপক্ষে ১০জন কম-বেশী আহত হয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে ভবনের চতুর্থ তলার পূর্বপাশে লিফটের পাশে জমিয়ে রাখা পরিত্যাক্ত কার্টুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুন লাগার খবর শুনে ১৩ তলা ভবনের বস-বাসরত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হুড়াহুড়ি করে নামতে গিয়ে ভবনে বসবাসরত বাসিন্দাদের কয়েকজন আহত হয়। আগুন নেভাতে গিয়ে অন্ধকারে ফায়ার সার্ভিসের দুইজন কর্মী আহত হয়। কিউসি টাওয়ার থেকে ফায়ার স্টেশন মাত্র ৫’শ গজ দূরে হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসায় ভবনে বসবাসরত শতাধিক মানুষ প্রাণে রক্ষা পায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের লিফটের ৩ ও মূল ভবনের ৪তলার পূর্বপাশে লিফটের পাশে জমিয়ে রাখা পরিত্যাক্ত কার্টুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুনের ধোঁয়া ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে বসবাসরতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া চতুর্থতলা থেকে উপরের দিকে দশম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
তারা জানান, পঞ্চম তলার বাসিন্দারা দক্ষিণ পূর্ব পাশের দরজা দিয়ে বের হয়ে নিচে লাফিয়ে পড়ার চেস্টা করেস। তবে ফায়ার সার্ভিসের মই (চঙ্গা) দিয়ে তাদেরকে ছয় তলায় তুলে নেয়া হয়। পরে নিচে নামিয়ে আনা হয়েছে। সপ্তম তলা থেকে উপরের লোকদেরকে ফায়ারসার্ভিসের কর্মীরা ছাদে নিয়ে যায় এবং এর নিচের লোকদের নিচে নামিয়ে আনেন। ওই টাওয়ারে হাসপাতাল, ব্যাংকসহ অর্ধশতাধিক বাণিজ্যি প্রতিষ্ঠান ও অর্ধশতাধিক ফ্ল্যাট রয়েছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের রাশেদুল ইসলাম জানান, পরিত্যাক্ত কার্টুনে কেউ সিগারেটের আগুন ফেললে সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও প্রচন্ড ধোঁয়ায় চেয়ে গেছে ভবনের ভেতরে। ভবন থেকে নামতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমাদের দুজন কর্মীসহ প্রায় ১০জন আহত হয়।


এই বিভাগের আরও খবর