শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাসেম ফুড অগ্নিকাণ্ডের ট্রাজেডি দুই বছর

reporter / ৫২৯ ভিউ
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

রূপগঞ্জে নিহত ৫৪ শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান
মাহবুব আলম প্রিয়ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপে হাসেমফুড কারখানায় অগ্নি অগ্নিকাণ্ডে ৫৪ জন নিহতের ঘটনায় আজ দুই বছর পূর্ণ হল। দুই বছর পূর্তি উপলক্ষে হাসেমফুড কারখানায় নিহত ৫৪ শ্রমিকদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে কারখানা মালিক কর্তৃপক্ষ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
শনিবার (৮ জুলাই ) বিকেলে হাসেমফুড কারখানার ভেতরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হাসেম ফুডের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসেম, উপ-ব্যবস্থাপরা পরিচালক হাসিব বিন হাসেম,  তারেক ইব্রাহিম, তৌসিম ইব্রাহিম, তানজিম ইব্রাহিমসহ হাসেম, নারায়গঞ্জ জেলা সহকারি পুলিশ সুপার বি-সার্কেল আবির হোসেনসহ হাসেম ফুড কারখানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
হাসেম ফুডের এজিএম ক্যাপ্টেন মামুনুর রশীদ বলেন, মালিকপক্ষের পক্ষ থেকে রোজার মাঝে নিহত শ্রমিকদের বাড়িতে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। দুর্ঘটনার দুই বছর পূর্তি হওয়ায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। আজকে ২৪টি পরিবার উপস্থিত হয়ে অনুদান গ্রহণ করেন। বাকি পরিবারগুলোকে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হবে।
এছাড়া নিহতদের পরিবারের লোকজনকে চাকরি দেওয়া হয়েছে। নিয়মিত শ্রমিকদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। আমরা প্রতি বছরই শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করব।
উল্লেখ যে, ২০২১ সালের ৮ জুলাই সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৪ জন শ্রমিক নিহত হয়। এছাড়া প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় ২৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ৯ জুলাই দুপুরে পোড়া লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় সারাদেশে স্তবদ্ধতার তৈরী হয়। এ ঘটনায় সরকারিভাবে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এই ঘটনায় রূপগঞ্জ থানার উপ পরিদর্শ হুমায়ুন কবির বাদি হয়ে কারখানার মালিকসহ আটজনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমসহ আটজনকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সিআইডিতে তদন্তাধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর