শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

৪ যুগ পর চাঁদপুর-সিলেট রুটে চালু হচ্ছে স্পেশাল ট্রেন

reporter / ৩২৭ ভিউ
আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর-সিলেট লাইনে প্রায় চার যুগ আগে একটি ট্রেন চালু ছিল। রেলওয়ের ব্যবসাবহুল লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু চেষ্টা তদবিরেও তা আর আলোর মুখ দেখেনি।
অবশেষে দীর্ঘ বছর পর এবার রমজানের ঈদের আগে চার দিন এবং পরে পাঁচ দিন চাঁদপুর সিলেট রুটে একটি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এটি আট কোচের ট্রেন হবে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার।
তিনি বলেন, এবারই প্রথম পরীক্ষামূলক ভাবে আমাদের অনুরোধে চাঁদপুর-সিলেট রুটে স্পেশাল ট্রেন চলবে। ইতিমধ্যে এ সম্পর্কে আদেশের কপির একটি চিঠি আমরা হাতে পেয়েছি। এই ট্রেনের টিকিট আমাদের অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশন থেকে কাটা যাবে। আশা করছি এরমধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরও একধাপ এগিয়ে যাবে।


এই বিভাগের আরও খবর