রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬০ বছরের বৃদ্ধ বাবুলকে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব খালপাড় এলাকা থেকে গ্রেফতার হয় সে। অভিযুক্ত বাবুল মিয়া (৬০) বিরাব খালপাড় এলাকার বাসিন্দা । এ ঘটনায় ভুক্তভোগী কন্যা শিশুর বাবা সোহেল রানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। শিশুটি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা বলেন ভুক্তভোগী শিশুর বাবা সোহেল রানার অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।