শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

এসএসসি পরীক্ষা শেষে মায়ের জানাজায় ছেলে অনিক

reporter / ৬৩৩ ভিউ
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গর্ভধারীনি মায়ের নিথর দেহ পড়ে আছে নানার বাড়ীতে। এদিকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছেলে শফিকুল ইসলাম অনিক পরীক্ষার হলে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ীর কামাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম অনিক। প্রতিদিনের মতো এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে তৈরি হচ্ছে। হাসিখুশি মনে পরিক্ষা দিচ্ছে অনিক। কিন্তু এখনও অনিক জানে না গর্ভধারিনী মা আমেনা বেগম আর বেঁচে নেই।
 শনিবার (২৭মে)  তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। পরিক্ষা শেষে অনিকের জেঠাতো ভাই রুহুল কুদ্দুস দুলাল ও খালেকুজ্জামান শামীম তাকে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর নানার বাড়ীতে নিতে হলের সামনে অপেক্ষমান। বুঝতে দেয়নি কি হয়েছে। তখনও অনিকের জানা নেই নানার বাড়ীতে গিয়ে মা বলে ডাকার মধুর নাম চিরতরে হারিয়ে গেছে।
অনিকের জেঠাতো ভাই খালেকুজ্জামান শামীম জানান, অনিক জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে।
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সারের কাছে হার মেনে শনিবার সকালে চিরকালের জন্য ঘুমিয়ে গেছে। রমজানের আগে চিকিৎসার জন্য নিজের বাবার বাড়ী যান অনিকের মা।
বিকালে জানাজার নামাজ শেষে অনিকের নানার বাড়িতেই দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।


এই বিভাগের আরও খবর