শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শিশু কল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘সবাই মিলে ‘ সংগঠনের মিড ডে মিল বিতরণ

reporter / ২৮৭ ভিউ
আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
সুবিধাবঞ্চিত, শ্রমজীবী পথশিশুদের শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট  প্রাথ‌মিক বিদ্যালয়ের শিশুদের মাঝে মিড ডে মিল বিতরণ করা হয়েছে।
সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা ‘ সবাই মিলে ‘ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গতকাল দুপুরে বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বিতরণ করা হয়েছে।
সরকারের শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত
সুবিধাবঞ্চিত, শ্রমজীবী পথশিশুদের নিয়ে চাঁদপুর জেলার একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে উক্ত সংগঠনের এই মহতী  আয়োজনে খাবার মেন্যুতে ছিল ভাত, দুধ, আম, কলা, লেচু।
এ আয়োজন সম্পর্কে সবাই মিলে সংগঠনের চেয়ারম্যান তানিয়া ইসলাম বলেন, কিছু দিন পূর্বে প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত’র ফেইসবুকে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের না খেয়ে স্কুলে আসার একটি হৃদয় বিদারক দৃশ্য আমার দৃষ্টিতে পড়ে।
তখনই আমি প্রধান শিক্ষককে ফোন করে এই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য কিছু করার অভিপ্রায় ব্যক্ত করি। যার প্রতিফলন হিসেবে আজকের এই ক্ষুদ্র আয়োজন।
তানিয়া ইসলাম আরো বলেন, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভাধর সাহিত্যিক ভারতচন্দ্র রায়গুণাকর এঁর বিখ্যাত উক্তি ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এই বাক্যকে ধারণ করে আজকে দুধ ভাতের আয়োজন করেছি। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিদ্যালয়ে আরো যেন কর্মসূচি নিতে পারি সেজন্য সবার দোয়া প্রার্থনা করছি।
এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত, সহকারি শিক্ষক, কর্মচারী এবং সবাই মিলে সংগঠনের সহযোগী মালিহা ইসলাম।


এই বিভাগের আরও খবর