শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাজীগঞ্জের আলীগঞ্জে মোহাম্মাদিয়া হোটেলে পঁচা মিষ্টি বিক্রয়ের অভিযোগ

reporter / ৪৬১ ভিউ
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

মো.মজিবুর রহমান রনিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জে মোহাম্মাদিয়া হোটেলে পচা মিষ্টি বিক্রয়ের অভিযোগ উঠেছে।
২৫ জুন রবিবার সকালে উপজেলা এল.জি.ই.ডি অফিসের সার্ভেয়ার মো.সজিন মোহাম্মাদিয় হোটেল থেকে  মিষ্টি কিনার পর ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা।
ঘটনা রফাদফা করতে মরিয়া হয়ে উঠেছে হোটেল মালিক বিল্লাল হোসেন ও এল.জি.ই.ডি. অফিসের ফিল্ড অফিসার মজিবুর রহমান।
এবিষয়ে এল.জি.ই.ডি. অফিসের সার্ভেয়ার মো. সাজিব বলেন- আমি মোহাম্মাদিয়া হোটেলে মিষ্টি কিনতে গেলে তারা আমার পোষাক দেখে সাধারণ মানুষ মনে করে এই পঁচা মিষ্টি গুলো বিক্রি করে।খেতে গিয়ে বুঝা যায় মিষ্টি গুলো পঁচা। তাদের বিষয়টি সম্পর্কে অবহিত করলে হোটেল মালিক বিল্লাল হোসেন  ও স্টাফরা আমাদের কাছে এসে ক্ষমা চায় এবং এবিষটা কাউকে না জানানোর অনুরোধ করে।
পঁচা মিষ্টি বিক্রয়ের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা সহকারী স্যানেটারি ইনস্পেক্টর মো.জসিম উদ্দিন বলেন-  আমাকে উপজেলা এল.জি.ই.ডি অফিস থেকে মজিবুর রহমান নামে একজন ফোন করে বিষয়টি জানান। কিছুক্ষণ পর তিনি আবার ফোনে করে বলেন বিষয়টি সমাধান হয়েছে হোটেল মালিক ও স্টাফ আমাদের কাছে ক্ষমা চেয়েছে।আপনি এই বিষয়ে কোন পদক্ষেপ নিবেন না।তবে পঁচা মিষ্টি বিক্রয়ের বিষয়টি হোটেল মালিক বিল্লাল হোসেন আমার কাছে স্বীকার করেছেন।
উক্ত বিষয়ে জানতে হোটেল মালিক বিল্লাল হোসেনকে একাধিক বার ফোন করলেও  তিনি ফোন রিসিভ করেনি।


এই বিভাগের আরও খবর