শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদের বিদায়,নবাগত ওসি জোবাইর সৈয়দের যোগদান 

reporter / ৩৮১ ভিউ
আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

শাহপরান সৈকতঃ
চাঁদপুরের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের যোগদান উপলক্ষে হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ও ফোর্সের উদ্যোগে বিদায় ও বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার রাত ৮ টায় হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, পিপিএম।
এসময় বিদায়ী ওসি হারুনুর রশিদ দায়িত্ব হস্তান্তর করেন নবাগত ওসি জোবাইর সৈয়দের কাছে। অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার অফিসার ও ফোর্সের পক্ষ থেকে বিদায়ী ওসিকে সন্মাননা স্মরণ ক্রেস্ট তুলে দেন এবং নবাগত ওসি জোবাইর সৈয়দকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট দিয়ে বরন করে নেয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই মিজবাহ, এসআই মহসিন মহসিন কবির,এসআই প্রভাকর,   এসআই মাসুদ, এসআই আবদুল আজিজ, এসআই ইউনুস,এসআই জয়নাল আবেদীন , এসআই আল আমিন, এএসআই ছামদানী, এএসআই রেজাউল করিম, এএসআই মকবুল, এএসআই খায়ের,এএসআই  মোসাঃ আছমা বেগমসহ হাজীগঞ্জ থানায় কর্মরত পুলিশ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর