শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

চাঁদপুর মেরিন একাডেমির ঘটনায়  অপর পক্ষের পাল্টা অভিযোগ দায়ের  শিক্ষার্থীরা মাদক সেবন ও অস্ত্র রাখার অভিযোগ 

reporter / ২৮৭ ভিউ
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অনাকাঙ্ক্ষিত পরিস্তির ঘটনায় অপর পক্ষ থেকে থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি স্থানীয় আব্দুল মান্নান গাজীর স্ত্রী শারমিন সুলতানা চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এই অভিযোগ দায়ের করেন। শিক্ষার্থীদের হামলায় ভুক্তভোগী পরিবারের কয়েকজন আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন বলে অভিযোগ করেন।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, শারমিন সুলতানা (৩৫) কর্মের সুবাধে শহরের ষােলঘর পাকা মসজিদ এলকায় বসবাস করেন। নিজ গাছতলা এলাকাস্থ মেরিন একাডেমির অদূরে তাদের একটি সম্পত্তি ও বসত বাড়ীঘর রয়েছে। তবে সেখানে কেউ না থাকায় স্থানীয় রিয়াদ পাঠান (২৩), আবু পাঠান, রাব্বি গাজী (২৫), ইমন পাঠান ও চাঁদপুর মেরিন ইন্সটিটিউট অব টেকনােলজির ছাত্র রনি (২৫) ও মারুফ (২৫)সহ অজ্ঞাত ২০/২৫ জন যুবক প্রায় সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে থাকে।
গত ২২ ফেব্রুয়ারি উল্লেখিতদের ওই বাড়িতে মাদকসেবন করতে দেখে বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর উল্টো হামলা চালায়। তাদের আহত করে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে ডাক চিৎকার শুনে আশপাশের লােকজন এসে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। আহতরা হলেন, আলমগীর গাজী, সোহান, হিমেল, রবিন, শামসু, মান্নান, মৃধুল, রোমান প্রমুখ।
শারমিন সুলতানা বলেন, শনিবার দুপুরে আমরা বাড়িতে গেলে মেরিন একাডেমির ছাত্ররা আতর্কিতভাবে আমাদেরকে ঘেরাও করে। তারা আমার ছেলে সোহানকে এনে দিতে বলে, না হয় আমাদেরকে আটকে রাখার হুমকি দেয়। আমরা বলেছি যদি আমার সন্তান কোন অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে। কিন্তু এর পরেও আমাদের উপর হামলা করে।
আহত আলমগীর গাজী জানান, খবর পেয়ে তিনি সেখানে গেলে শিক্ষার্থীরা তার উপর অতর্কিত হামলা চালায় এবং বেদম ভাবে আমাকে পিটিয়ে একটি হাত ভেঙে দেয়। মেরিন একাডেমি অল্প ক’জন ছাত্র নিজেদের অপকর্ম ঢাকতে সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আন্দোলন করাচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর শাহিনা বেগম জানান, শনিবার দুপুরে খবর পাই যে, মেরিন একাডেমির শিক্ষার্থীরা আমার বোন শারমিন সুলতানা এবং তার স্বামীকে ঘেরাও করে রেখেছে। সাথে সাথে বিষয়টি  আমি চাঁদপুর মডেল থানার ওসিকে অবগত করি এবং তিনিসহ সেখানে ছুটে যাই। শিক্ষার্থীদের হাতে অস্ত্র থাকবে এটা আমরা কখনই প্রত্যাশা করি না। মেরিন একাডেমির সিসিটিভি ফুটেজে সকল প্রমান রয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
উল্লেখ: চাঁদপুর মেরিন একাডেমির শিক্ষার্থীদের উপর  হামলার প্রতিবাদে ২৭ ফেব্রুয়ারী সোমবার সকালে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে। তাদের দাবি স্থানীয়রা তিন দফায় তাদের উপর হামলা করেছে।


এই বিভাগের আরও খবর