শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

আইনজীবীর সাথে অসদারচরণ করায় চাঁদপুর এডিএম কোর্ট বর্জন

reporter / ৩৩১ ভিউ
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
আদালত চলাকালীন সময়ে আইনজীবীর সাথে অসদাচরণ করায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কোর্ট বর্জন করেছে আইনজীবীরা। একই সাথে এই ধরণের আচরণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার জন্য জরুরি সাধারণ সভা ডেকেছে জেলা আইনজীবী সমিতি।
২৮ আগস্ট সোমবার দুপুরে আদালত চলাকালীন সময়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা আইনজীবী ফারুক মিয়াজীর সাথে অসদাচরণ করেন এবং তাকে স্টুপিড বলে সম্বোধন করেন।
ওই সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপনসহ সিনিয়র আইনজীবীরা আদালতে উপস্থিত থাকায় তাৎক্ষনিক আদালত বর্জন করেন।
এই বিষয়ে সিনিয়র আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু জানান, এডিএম কোর্টে আজকে আইনজীবী ফারুক হোসেন মিয়াজী একটি মামলার শুনানিতে উপস্থিত হন। ওই মামলাটি এর পূর্বে তদন্ত করার জন্য সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহকে দায়িত্ব দেন। তিনি তদন্ত করে মামলার প্রতিপক্ষ সম্পত্তি দখলে আছেন মর্মে এডিএম কোর্টে রিপোর্ট দেন। আইনজীবী ফারুক মিয়াজী ওই প্রতিবেদন রিপোর্টের কপি হাতে পান এবং রিপোর্ট গ্রহণের বিষয়ে আলোচনা হলে এডিএম বলেন-এই রিপোর্ট গ্রহণ করা যাবে না। উত্তরে আইনজীবী ফারুক মিয়াজী বলেন-কেন গ্রহন করা যাবে না। আপনি নিজেইত এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছেন তদন্ত করার জন্য। তখন এডিএম ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবীকে তাৎক্ষনিক কোর্ট পুলিশকে এ্যরেস্ট করার জন্য বলেন এবং স্টুপিড বলে সম্বোধন করেন। এই ধরণের আচরণ কোন বিচারকের কাছ থেকে কোনভাবে কাম্য নয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এজেডএম রফিকুল হাসান রিপন জানান, আইনজীবী ফারুক হোসেন মিয়াজীর সাথে এডিএম অসদাচরণ আচরণ করার বিষয়টি জানতে পেরে আমরা নিয়মানুসারে সভাপতিসহ ওই আদালতে গিয়ে তাৎক্ষনিক আদালত বর্জন করি এবং এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার জন্য মঙ্গলবার (২৯ আস্ট) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতিতে জরুরি সাধারণ সভা ডেকেছি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস মোসা এর সাথে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিবেন না বলে জানান।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানকে এডিএম এর সাথে আইনজীবীদের অসদাচরণ এবং কোর্ট বর্জন বিষয়ে জানানো হয়। তিনি বলেন, আমি বাহিরে ছিলাম। বিষয়টি জানতাম না। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।


এই বিভাগের আরও খবর