শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম - নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তরের দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

reporter / ৩৪৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালবেলা পত্রিকার নবরূপে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ অক্টোবর বিকেলে মতলব উত্তরের নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালী, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ নুরুল আমিন রুহুল।

নুরুল আমিন রুহুল বলেন, দৈনিক কালবেলা পত্রিকা নবযাত্রার প্রথম বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এই অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। কালবেলা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক কালবেলা আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। এ ছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য এবং পাঠকপ্রিয়তা বৃদ্ধি কামনা করেন।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান,অ্যাড. লিয়াকত আলী সুমন।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্তের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি তুহিন ফয়েজ, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, মতলব দক্ষিণ দৈনিক কালবেলা প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক আলোকিত চাঁদপুর প্রতিনিধি দেওয়ান সালাউদ্দিন,দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরনবী খান,যুগ্ম আহ্বায়ক মাসরুল খান তামিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন প্রমুখ।


এই বিভাগের আরও খবর