শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে নৌপুলিশের অভিযানে ৫ জেলে আটক

reporter / ৪২৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

সরকারি নির্দেশনা অমান্য করে মতলব উত্তরের মেঘনা নদীতে মাছ শিকার করতে যাওয়ায় ৫ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। গত (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মেঘনা নদী থেকে ৫ জনকে দুপুরে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো – চাঁদপুর সদরের রাজরাজেস্বর গ্রামের আবদুল মাঝির ছেলে কাদির মাঝি (৩০) তার ভাই শাহজালাল মাঝি(৪৫) দুলাল সরদারের ছেলে শাহআলম সরদার (১৯) হানিফ দর্জির ছেলে ওসমান দর্জি (১৯) সেরাজল হাওলাদারের ছেলে হযরত আলী হাওলাদার (১৯)

মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে উপজেলার বাহাদুরপুর এলাকার মেঘনা নদী থেকে ও ৫ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আাইন ১৯৫০ (সংশোধন ২০২৩) ধারা আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর