শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কচুয়ায় শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনকালে

বর্তমান সরকারের আমলে এরাষ্ট্রে কোন বৈষম্য নেই ….. ড. সেলিম মাহমুদ

reporter / ২৮৫ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক মানবতার দল। বর্তমান সরকারের আমলে এরাষ্ট্রে কোন বৈষম্য নেই। সবাই এদেশের নাগরিক। সকলে মিলে মিশে দেশকে এগিয়ে নিব। তিনি রবিবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের কচুয়ার ঘাগড়া শারদীয় দূর্গা মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,যারা গণতন্ত্র ও সাংবিধানিক বিশ্বাস করে না, তারাই নানান ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি দোসররা তারা নির্বাচন নিয়ে স্বৈরাচারী পন্থা অবলম্বন করছে। আওয়ামী লীগ সরকারের আমলে সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করে যাচ্ছে।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের পরিচালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা,যুগ্ন সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু,সাবেক সভাপতি রাকিবুল হাসান,সদস্য সনতোষ চন্দ্র সেন,পৌর কাউন্সিলর মাসুদ আলম,আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল,সাবেক ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন লিটন সহ দলীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিনে তিনি উপজেলার ঘাগড়া, মাছিমপুর সার্বজনীন দূর্গা মন্দির,উত্তর রাজাপুর, গোবিন্দপুর, ডুমুরিয়া, কোয়া পোদ্দার বাড়ি দূর্গা মন্দির, করইয়া সার্বজনীন দূর্গা মন্দির সহ ১৭টি দূর্গা মন্দির পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর