শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে হরতালে সড়ক ছিল ফাঁকা, ভোগান্তিতে দূরগামী যাত্রীসাধারণ

reporter / ৪১৫ ভিউ
আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বিএনপির ডাকা সারাদেশের হরতালে চাঁদপুরের ফরিদগঞ্জের সড়কগুলোতে গাড়ি চলাচল ছিল খুবই কম। চলাচলে সাধারণ মানুষের কাছে রিকশা, অটোরিকশাই ছিল একমাত্র ভরসা। বিঘ্ন ঘটেছে স্বাভাবিক জীবনযাত্রায়।

কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকালে উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের চান্দ্রা বাজারে পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল বলে জানা গেছে। এদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হরতালবিরোধী সতর্ক অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে সতর্ক অবস্থানে।

রবিবার সকাল থেকেই চাঁদপুর-রায়পুর, ফরিদগঞ্জ-চট্টগ্রাম ও ফরিদগঞ্জ-সিলেট মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসের চাকা ঘোরেনি একটুও। অন্যান্য শাখা সড়কের চিত্রও ছিল একই।

ঘুরে দেখা গেছে, সকাল থেকেই উপজেলার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এবং অফিস আদালতে মানুষের চলাচল খুবই কম। পাশাপাশি ভাটিয়ালপুর চৌরাস্তা, গৃদকালিন্দিয়া বাজার, ধানুয়া বাজারসহ আশেপাশের সড়কগুলিতে মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল রিকশা ও অটোরিকশা। ঢাকাগামী অনেক যাত্রীকে বাড়িতে ফিরে যাওয়ার কথা জানা গেছে। অনেকেই আবার চেষ্টা করছে তাদের গন্তব্যস্থল ঢাকায় যাওয়ার।

ঢাকাগামী যাত্রী রায়হান আলম জানান, গতকাল ফরিদগঞ্জে কাজে এসেছিলাম প্রথমবারের মতো। এসেই আটকে গেলাম। হরতালের কারণে যেতে পারছি না। তবে ভেঙে ভেঙে হলেও ঢাকায় যেতে হবে। সেই চেষ্টাই করছি।

ফরিদগঞ্জ থেকে চট্টগ্রামে চলাচল করা শাহী পরিবহনের হেলপার মাসুদুর রহমান খোকন এবং ড্রাইভার মো. বেলাল জানান, গতকাল চট্টগ্রাম থেকে ফরিদগঞ্জে ফেরার পথিমধ্যে বাস লক্ষ্য করে ইট ছুঁড়ে মেরেছিল হরতাল সমর্থনকারীরা। এতে বাসের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আতঙ্কিত হয়ে আজ বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ফরিদগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকালে এক জায়গায় টায়ারে অগ্নিসংযোগের খবর পেয়েছিলাম। আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সড়কে অবস্থান করেছি।


এই বিভাগের আরও খবর