শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সড়ক উদ্বোধন

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বীরমুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ জিসি-রূপসা জিসি সড়কটি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সড়ক নামে নামকরণ করা হয়েছে। যুদ্ধাহত বীরমক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে কর্মরত।

বৃহষ্পতিবার (২ নভেম্বর) দুপুরে সড়ক নামকরণের ফলক উন্মোচন করেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে: এম এ ওয়াদুদ (অব:)। এসময় উপস্থিত ছিলের জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবু পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নাজমুন নাহার অনি, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন। উদ্বোধন শেষে ফরিদগঞ্জ উপজেলা মসজিদের খতিব মাও. ইউনুছ মুনাজাত পরিচালনা করেন।


এই বিভাগের আরও খবর