শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

reporter / ৩৭৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেদায়েত উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের চতুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের ভাই জাকির হোসেন জানান, তার মেঝোভাই হেদায়েত উল্লাহর পৌর এলাকার চতুরা ব্রিজের পাশে চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের ন্যায় এদিন সকালেও চায়ের দোকানটি খোলেন। দোকানে চিনিসহ অন্যান্য সামগ্রীর প্রয়োজন হওয়ায় তিনি তা ক্রয়ের জন্য বিপরীত পাশের দোকানে যাওয়ার সময়ে রায়পুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর রেফার করেন। পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্স প্রস্তুতের সময়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হেদায়েত উল্লাহ ফরিদগঞ্জ পৌরসভাধীন পশ্চিম বড়ালী গ্রামের আজিম পাটওয়ারী বাড়ির মৃত আব্দুল হামিদ পাটওয়ারীর ছেলে। তিনি দুই পুত্র ও দুই কন্যাসন্তানের জনক ছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 


এই বিভাগের আরও খবর