শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জে বিদ্যুৎ চলমান অবস্থায় ট্রান্সফরমার চুরি

reporter / ৪১৭ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে বিদ্যুৎ চলমান অবস্থায় খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে। ১৫ নভেম্বর বুধবার গভীর রাতে উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর এলাকার তপদার বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটি থেকে এই ট্রান্সফরমার চুরি করেছে চোরের দল।

তপদার বাড়ির আনোয়ার হোসেন জানান, রাতে আনুমানিক ১ টার সময় ঘুমিয়ে পড়েছি। তিন টার সময় বিদ্যুৎ চলে যায়। আমরা মনে করেছি চলমান লোডসেডিং হয়েছে। বাড়ির মুরুব্বিরা ফজরের নামাজ পড়তে উঠে দেখে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমার যন্ত্রাংশ পড়ে রয়েছে। এই ঘটনা দেখে সংশ্লিষ্ট রামপুর বিদ্যুৎ অফিসের লোকজনকে জানিয়েছি। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে রামপুর বিদ্যুৎ অফিসের দায়িত্বরত রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত রাতে বিদ্যুৎ চলমান অবস্থায় চোরের দল একটি ট্রান্সফরমার নিয়ে যাওয়ার সংবাদ শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের বলেছি যে থানা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলে এসেছি।

তিনি আরো জানান, খুঁটি থেকে এই এলাকায় ট্রান্সফরমার চুরি ঘটনা নতুন নয়। গত কিছুদিন পূর্বেও এইরকম ট্রান্সফরমার চুরি হয়েছে। আপনার চুরি রোধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান আমাদের কি করার আছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ কামাল হোসেন জানান, কখন চুরি হয়েছে। গত রাতে চুরি হয়েছে বললে তিনি বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনাতো নতুন কিছু নয়। আপনি এজিএম স্যারের সাথে কথা বলেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চোরকে আটকের চেষ্টা চলছে।

 


এই বিভাগের আরও খবর