শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে নাশকতা প্রতিরোধে পুলিশের মহড়া

reporter / ৩৯২ ভিউ
আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে মহড়া দেয়া হয়েছে। গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, তফসিল ঘোষণাকে ঘিরে সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা ও থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে থানার অফিসার ও ফোর্সের সমন্বিত মহড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করেছে। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুল আলম, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। নাশকতা সহ যেকোনো অপরাধ নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর