শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ঘূর্ণিঝড়ে শাহরাস্তিতে ক্ষয়ক্ষতি : বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন

reporter / ৭১৬ ভিউ
আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের শাহরাস্তিতে ঘুর্ণিঝড় মিধিলার আঘাতে উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার কারনে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অর্ধ শতাধিক কৃষকের ইরি ধানের বীজতলা।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় মিধিলার আঘাতে বসত ঘর, বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়নে গ্রামের গত ৩দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাছাড়া টানা বর্ষনে ইরি ধানের বীজতলা ডুবে যাওয়ায় এখানকার কৃষকরা বেশ ক্ষতিগ্রস্থ হওয়ার অভিযোগ করেছেন।

এদিকে মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামে ইসকান্দার মিয়ার চৌচালা টিনের বসত ঘরের উপর গাছ পড়ে ঘর ভেঙে পড়ে এবং ঘরে থাকা আসবাবপত্র চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এবং অল্পের জন্য রক্ষা পায় ঘরের লোকজন। ঘরের মালিক সুমন বলেন, ঘুর্ণিঝড় শুরু হলে বাড়ীর প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়ায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে বসতঘর ভেঙে যাওয়ায় প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিক ধারনা করছে ওই পরিবারটি।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, হঠাৎ করে ঘুর্ণিঝড় মিধিলার আঘাতে প্রায় অর্ধশতাধিক গাছ ভেঙ্গে গেছে এবং বিভিন্ন ছোট বড় ঘর ভেঙে গেছে। কৃষকদের ফসলি জমি কিছুটা ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে শুক্রবার দিন রাত টানা বর্ষনে ফসলি মাঠে সৃষ্ট জলাবদ্ধতায় ইরি ধানের জন্য তৈরী বীজতলা ডুবে গেছে পানির নিচে। এতে শতাধিক কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক জানান ইরিচারা রোপনের জন্য তৈরী বীজতলা ১২ঘন্টা টানা বর্ষনে পানির নিচে তলিয়ে যায়।

শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানাযায় ঘূর্ণিঝড়ে মিধিলার আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক পিলার ক্ষতিগ্রস্থ হয়েছে, এছাড়া শতাধিক গাছ ও গাছের ডালা ভেঙ্গে বিদ্যুতের তার ছিড়ে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পৌরসভার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু রয়েছে। আশা করা যায়, কয়েকদিনের মধ্যে সবকটি গ্রামের বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে।

উপজেলা কৃষি অফিসার আয়শা বলেন ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে এ এলাকার বেশ কিছু কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। অতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ডুবে যাওয়া বীজতলা রক্ষায় পানি নিষ্কাষনসহ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর