শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিসিক ও বিজয়ী’র শিল্প উদ্যোক্তা প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন

reporter / ৩৯৭ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক চাঁদপুর জেলার আয়োজনে এবং চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর সার্বিক তত্বাবধানে ২৬ জন নারীকে ৫ দিন ব্যাপি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২২ই নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে চাঁদপুরে নতুন নারী উদ্যোক্তা তৈরিতে এবং নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চাঁদপুর জেলার আয়োজনে এবং চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর তত্তাবধানে এই প্রশিক্ষন প্রদান করেন।

৫ দিনের বেসিক কোর্সটির প্রশিক্ষনে বিসিক চাঁদপুর জেলার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাকছুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস,বিসিক চাঁদপুর জেলা সম্প্রসারন কর্মকর্তা মোঃ শাহরিয়ার খান,চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
প্রশিক্ষন ও আলোচনা সভা শেষে ২৬ জন প্রশিক্ষনার্থীর হাতে বিসিকের সনদ তুলে দেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর