শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব দক্ষিণে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

reporter / ৬৩২ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ নভেম্বর) সকালে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইব্রাহীম মল্লিক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সূচনা করে।

প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মো: ফরহাদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক আশরাফুল জাহান শাওলিন। স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমীর অধ্যক্ষ রাধেশ্যাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম মোহন বলেন , শিশুর জন্য চাই সুন্দর আগামী। আর তার জন্য প্রয়োজন নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ। আমার দেখা স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি উপজেলা পর্যায় ছাড়াও জেলা পর্যায়ে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে তাদের নৈপুণ্য প্রদর্শন করে আসছে। আমি এর শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ঠিকাদার কামাল দেওয়ান। উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এলাকার সম্মানিত সুধীজন, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহায়তা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র সহকারী শিক্ষিক মঞ্জুরা হাসিনা, বিবি মরিয়ম, শারমিন লিজা, নাঈমা সুলতানা, ফারুক হোসেন, পরাগ।

এ অনুষ্ঠানটিতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্রী অরণ্য এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষে তৃতীয় শ্রেণীর ছাত্রী সালমা মুশফিকা বক্তব্য রাখেন।

দোয়া অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা উপহার বিতরণ সহ উপস্থিত সকলকে তাবারক প্রদান করা হয় করা হয়।


এই বিভাগের আরও খবর