শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষায় অনুষ্ঠিত

reporter / ৩৯৯ ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

মোঃ কামরুল হাসান রাব্বি : চাঁদপুরের মতলব উত্তরে আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৮ নভেম্বর সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ইবনাল মঈন আহাম্মেদ রিপন, সদস্য সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রণতক রিয়াজুল হক জিয়া, অন্যান্য সদস্য ও কিন্ডারগার্টেনের শিক্ষকগন।
আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জিয়া জানান, ১২টি প্রতিষ্ঠান থেকে ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে নার্সারী থেকে ৭৫, কজি ওয়ান ৪৭, কজি টু ৫৭, কজি থ্রি -৬৬, কেজি ফোর ৬২ এবং কেজি ফাইভ থেকে ৩২ জন।
অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান গুলো হলো- সান সাইন কিন্ডারগার্টেন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন, বিভা কিন্ডারগার্টেন, কচিকাঁচা কিন্ডারগার্টেন, মিজান কিন্ডারগার্টেন, অনির্বাণ কিন্ডারগার্টেন, ইমামপুর উত্তর কিন্ডারগার্টেন, হানিরপাড় কিন্ডারগার্টেন, মান্দারতলি প্রী ক্যাডেট কিন্ডারগার্টেন, গোল্ড বেঙ্গল কিন্ডারগার্টেন, চর উমেদ আইডিয়েল কিন্ডারগার্টেন ও বর্ণমালা কিন্ডারগার্টেন।
এসময় আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইবনাল মঈন আহাম্মেদ রিপন বলেন, আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।


এই বিভাগের আরও খবর