শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে ইংলিশ ডোরের উদ্বোধন

reporter / ৩২১ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

দক্ষ জনশক্তিই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে
…….. উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া

এফ.এ.মানিকঃ শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় উদ্ধুব্ধ করতে উপজেলার শ্রেষ্ঠ সামাজিক সংগঠন আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের (আইফা) এর উদ্যোগে ইংলিশ ডোর’র উদ্বোধন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) আইফা পাঠাগারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় ইংরেজি মাধ্যম নিয়ামক হিসেবে কাজ করে। ইংরেজি ভাষা শিখলেই হবে না, চর্চায় রাখতে হবে। চর্চার মধ্যে থাকলে ধরে রাখতে পারবে। আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। ফাউন্ডেশন আরো একটি কাজ করতে পারে, তা হলো প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে তাদেরকে ভাষা শিক্ষার একটি ক্লাস চালু করতে পারেন। দক্ষ জনশক্তিই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হোসাইন কবির, সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, প্রকৌশলী মহেশ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ডোরের শিক্ষক হাসান রাসেল ও মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর লোকমান, সাবেক সরকারি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ফরিদি, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্মকর্তা শামছুল আলম সাঈদ প্রমুখ


এই বিভাগের আরও খবর