শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে বেগম জামে মসজিদ ও দারুল ঈমান মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

reporter / ১১১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহারে কম্পিউটার দেওয়া হবে …..শেখ ফরিদ আহমেদ মানিক
স্টাফ রিপোর্টারঃ 
চাঁদপুর শহরের বেগম জামে মসজিদ ও দারুল ঈমান মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বেগম জামে মসজিদে ২য় তলায় ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।
তিনি তার বক্তব্যে বলেন, আমার সামনে উপস্থিত হুজুররাই আগামী দিনে কিতাব থেকে আপনাদের মতোদেরকেই তালিম দিবেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি ইফতার করার সুযোগ পেয়েছি আপনাদের সাথে। প্রতিদিন আপনাদের সাথে ইফতার করতে পারলে আমি অনেক খুশি হতাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি ও আপনাদের জন্য দোয়া করি।
তিনি আরো বলেন, আপনারা যে হুজুরের কাছ থেকে তালিম নিচ্ছেন তাকে আমরা আলেম সমাজের মান্যবর ভাবি। তার কাছ থেকেই ভবিষ্যতের জন্য আপনারা তালিম নিচ্ছেন। কোন কিছু প্রয়োজন হলে আপনারা হুজুরের কাছে বলবেন। আমি আপনাদের পরিবারদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব।
তিনি বলেন, আমি প্রশাসনের সাথে কথা বলবো। মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহারের জন্য যাতে কম্পিউটার দেওয়া হয় সেই চেষ্টা করা হবে। আপনারা ঠিকমতো পড়াশোনা করবেন।আগামী দিনে আপনারা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হবেন। আপনারা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা তাকে যেন শক্তি দেয় দেশ পরিচালনা করার জন্য। আপনারা আমার জন্য এবং আমার বাবা ও মায়ের জন্য দোয়া করবেন।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে সম্মমনা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মসজিদ কমিটির সভাপতি মোবারক হোসেন দুদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির  সাধারণ সম্পাদক ডা. মোবারক  হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক।


এই বিভাগের আরও খবর