শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত

reporter / ১৯ ভিউ
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম

চাঁদপুরে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তাবোধ জাগ্রত করার লক্ষ্যে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় বাবুরহাট কলেজ মাঠে তারুণ্যের আলো ও ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপ, চাঁদপুর-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অগ্নিনিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা, সামাজিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফায়ার ড্রিল প্রদর্শনী, যেখানে অগ্নিকাণ্ড মোকাবেলার বাস্তব কৌশল ও করণীয় বিষয়সমূহ সরাসরি প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে বলেন, “বাসায় ফিরে পিতা-মাতাকে সালাম দিতে হবে, বিদ্যালয়ে যাওয়ার সময়ও সালাম দিয়ে যেতে হবে। পিতা-মাতার কথা মানতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং সমাজের বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হবে।”

তিনি আরও বলেন, “কেউ যেন মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়। বন্ধুদের মধ্যে কেউ মাদকাসক্ত হলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। খেলার সময় খেলতে হবে, পড়ার সময় পড়তে হবে—এই নিয়ম মেনে চলতে হবে।”

মাদক ও কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিপেন্স এর উপ সহকারি পরিচালক মোঃ আব্দুল্লাহ, প্রধান স্কাউট ব্যাক্তিত্ব মোঃ জাহিদুল ইসলাম ফাহিম উডব্যজার বাবুরহাট  স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক,  এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক -শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্কাউট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সচেতনতা, নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


এই বিভাগের আরও খবর