নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মানষ বড়ুয়া, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল দাস, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামছুজ্জামান ডলার, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক শামীম মিয়াজী সহ আরো অনেকে।
সভায় মতলব উত্তর উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করা হয়।