মতলব উত্তর প্রতিনিধি:
মতলবের মাটি ও মানুষের সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হাসান প্রবাস থেকে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শামীম খানসহ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রমের উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, প্রতিষ্ঠাতা মো. শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মে. ডিনার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল্লা ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক মিরাজ আহমেদ মুন্না এবং সদস্য মো. বাপ্পি, মো. শাকিল ও মো. সজিব।
সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় মতলবের মাটি ও মানুষের কল্যাণে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ সময় আগামী দিনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।